লাইভ
বাংলাদেশ৪৫ দিন আগে

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৮ এএম

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী
শেয়ার করুন

০৩ আগস্ট ২০২৬, সোমবার

ভেরিক্সা নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত

স্ত্রীকে দেশে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন চুয়াডাঙ্গার রফিউদ্দিন। এরই মধ্যে তাঁর প্রথম স্ত্রী এক ইতালিপ্রবাসীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা যায়। বিষয়টি জানার পর দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেন রফিউদ্দিন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং তাঁকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রফিউদ্দিনের বাড়িঘর এক্সক্যাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রীর স্বজনেরা।

রোববার (২ আগস্ট) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, খেজুরতলা গ্রামের মৃত রমজান আলীর ছেলে রফিউদ্দিন একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিন স্বামী বিদেশে থাকার মধ্যে ছনিয়া খাতুন এক ইতালিপ্রবাসীর সঙ্গে চলে যান বলে পুলিশের ভাষ্য। পরে থানায় সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং ছনিয়া ওই ইতালিপ্রবাসীর কাছেই থেকে যান।

এরপর মালয়েশিয়াপ্রবাসী রফিউদ্দিন দেশে ফিরে একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন।

বিয়ের এক বছরের মাথায় রফিউদ্দিন আবার তাঁর প্রথম স্ত্রী ছনিয়া খাতুনকে বিয়ে করেন এবং তাঁকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

রোববার সকাল ১০টার দিকে একটি এক্সক্যাভেটর দিয়ে রফিউদ্দিনের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় গ্রামের অনেক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িঘর ভাঙার দৃশ্য দেখেন।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন রফিউদ্দিনের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, রিমা অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের মেয়ে। তাঁর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত হয়নি। এ ঘটনার যথাযথ বিচার হওয়া প্রয়োজন বলেও তাঁরা মন্তব্য করেন।

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, ‘মুকুল হোসেনের মেয়ে অত্যন্ত ভদ্র, অমায়িক ও সভ্য মেয়ে। তাঁর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত হয়নি। তবে ক্ষোভের কারণে এভাবে ঘরবাড়ি না ভেঙে আইনি পদক্ষেপ নিলে ভালো হতো।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ফটো গ্যালারি

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, এক্সক্যাভেটর দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

৪ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৪ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৫ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৬ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন