শেরপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:১১ পিএম
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভেরিক্সা নিউজ ডেস্ক
রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশ: ১২:০৭ পিএম
শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করছিলেন বুলি বেগম।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






