লাইভ
বাংলাদেশ৭৯ দিন আগে

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১২ আগস্ট ২০২৬

প্রকাশ: রাত ১১:৩৪ মিনিট

দেশজুড়ে বৃষ্টিপাতের মধ্যেই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার মধ্যে দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার (১৩ থেকে ১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই তিন দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। শনিবারও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিনও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে কিশোরগঞ্জের নিকলিতে ৩৪, কুমিল্লায় ২৭, টাঙ্গাইলে ১৯, কক্সবাজার ও সাতক্ষীরায় ১৮, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ এবং ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ফটো গ্যালারি

আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা
বাংলাদেশ

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা

চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীর মরদেহ গোরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েও বিরোধের সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত স্বজনরা তাঁকে বাড়ির আঙিনায় দাফন করেন।

৫ দিন আগে

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি
বাংলাদেশ

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে মাদরাসাবিরোধী অবস্থানের কথা অস্বীকার করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে উল্টো ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগের মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন রুমি।

৬ দিন আগে

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ
বাংলাদেশ

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের ঘটনার জেরে ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ির আধাবেলা অবরোধ শনিবার দুপুরে শেষ হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুর্গম এলাকায় যান চলাচল ও সাপ্তাহিক বাজার কার্যক্রম ব্যাহত হয়েছে। সাজেকের পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞায় পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য রয়েছে।

৬ দিন আগে

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী
বাংলাদেশ

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান পরিচালনাগত বিধিনিষেধের প্রভাব আরও বেড়েছে বাংলাদেশের যাত্রীদের ওপর। ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার পর থেকেই দেশটির বিমান চলাচলে এই সংকট তৈরি হয়েছে।

৮ দিন আগে

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঘোষিত ব্যবস্থায় ৩৩৮টি সংস্থার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে শূন্য খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

১৫ দিন আগে

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বাংলাদেশ

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ৮৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রীর ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।

১৬ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন