গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীতে গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিএনজি ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়িতেও গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

ভেরিক্সা নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশ: দুপুর ২:৪১
রাজধানীতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে তীব্র সংকট দেখা গেছে। গ্যাসের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজিচালিত যানবাহনগুলোকে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন মালিক ও চালকরা।
অনেক চালক ভোর থেকে অপেক্ষা করেও মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন। বেশিরভাগ ফিলিং স্টেশনে ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এর প্রভাব পড়েছে গণপরিবহন চলাচলেও।
এদিকে রাজধানীর অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস থাকছে না। কোথাও চুলা জ্বললেও চাপ এত কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় একেবারেই গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #গ্যাস সংকট
- #রাজধানী
- #ঢাকা
- #সিএনজি ফিলিং স্টেশন
- #গ্যাসের চাপ
- #বাসাবাড়ি
- #গণপরিবহন
- #বাংলাদেশ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






