বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম
বগুড়ায় নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বাঘোপাড়া সেতুর কাছে তিন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।

ভেরিক্সা নিউজ ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশ: ৭:১১ এএম
বগুড়ায় নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার আগে সাইফুল ইসলাম স্থানীয় বাঘোপাড়া বাজারে কয়েকজনের সঙ্গে চা পান করেন।
পরে এক ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
বাঘোপাড়া সেতুর কাছে পৌঁছালে তিন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।
পুলিশের ভাষ্য, ওই যুবকেরা সাইফুল ইসলামের পূর্বপরিচিত ছিলেন। এ কারণে তিনি তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন।
একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এরপর ওই তিন যুবক সাইফুল ইসলামকে রাস্তার পাশের একটি জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে জানিয়েছে পুলিশ।
পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, হত্যাকাণ্ডে জড়িত তিন যুবকের নাম-পরিচয় পাওয়া গেছে।
তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






