লাইভ
অপরাধ২০ দিন আগে

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে মেহেরপুরে সাবেক স্ত্রীর হাত বিচ্ছিন্ন, আটক স্বামী

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

মেহেরপুরে বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে সাবেক স্ত্রী সানজিদা রহমান স্মৃতি ও তার বাবা-মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে সায়ান নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় স্মৃতির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সায়ানকে আটক করেছে পুলিশ।

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে মেহেরপুরে সাবেক স্ত্রীর হাত বিচ্ছিন্ন, আটক স্বামী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রকাশ: ৪:৩৩ পিএম

মেহেরপুরে বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে সাবেক স্ত্রী ও তার বাবা-মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে সায়ান নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় সানজিদা রহমান স্মৃতির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা সুলতানা।

এ ঘটনায় অভিযুক্ত সায়ানকে বুধবার সকালে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মেহেরপুর শহরের ব্যস্ততম লর্ড মার্কেট এলাকায়। প্রধান সড়কের পাশে সেলিম ইলেকট্রনিক্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরের তলায় পরিবার নিয়ে বসবাস করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিম হোসেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে স্মৃতির সাবেক স্বামী সায়ান ওই বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় তিনি ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান এবং স্মৃতির ডান হাতে কোপ দেন। এতে তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবা সেলিম হোসেন ও মা রেবেকা সুলতানা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।

পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্মৃতি ও তার বাবা-মাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনজনই সেখানে চিকিৎসাধীন।

স্মৃতির পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১০ দিন আগে সায়ানের সঙ্গে স্মৃতির বিয়ে হয়। সায়ান মাদকাসক্ত—এমন অভিযোগ তুলে তিন দিন আগে তাকে তালাক দেন স্মৃতি। পরিবারের দাবি, বিবাহ বিচ্ছেদের জের ধরেই সায়ান এ হামলা চালিয়েছেন।

এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শহরের প্রাণকেন্দ্রে এমন হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত সায়ানের মা রুনা খাতুন পরিবারের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

তার দাবি, তার ছেলে মাদকাসক্ত নয় এবং কোনো বিবাহ বিচ্ছেদের ঘটনাও তার জানা নেই।

রুনা খাতুন বলেন, কয়েক দিন আগে স্মৃতিকে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে দেখেছেন তিনি। এরপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।

তার ভাষ্য, সায়ান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রায় তিন বছর ধরে সায়ান ও স্মৃতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও দাবি করেন তিনি।

এদিকে ভুক্তভোগী পরিবারের বাড়ি পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান।

তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে বলে জানিয়েছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে অভিযুক্ত সায়ানকে আটক করেছে।

তিনি জানান, সায়ান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার কারণ ও পারিবারিক বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফটো গ্যালারি

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে মেহেরপুরে সাবেক স্ত্রীর হাত বিচ্ছিন্ন, আটক স্বামী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন