সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক মনোনীত ডা. মঞ্জুর এ খোদা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রিউমাটোলজি, বাত-ব্যথা ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঞ্জুর এ খোদা।

ভেরিক্সা নিউজ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশ: সন্ধ্যা ৬:৩২
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা। এই সম্মানজনক মনোনয়ন তার পেশাগত সাফল্য, মানবিক মূল্যবোধ এবং জনসেবার প্রতি অঙ্গীকারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর নজির মিয়ার সম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডা. মঞ্জুর এ খোদা একজন ইন্টারভেনশনাল রিউমাটোলজি, বাত-ব্যথা ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ। দীর্ঘমেয়াদি বাত, অস্থিসন্ধির ব্যথা এবং জটিল অটোইমিউন রোগের আধুনিক চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তার পেশাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএস, এমআরসিপি (ইউকে), ইলার ফেলোশিপ/ইসিআরডি (রিউমাটোলজি, সুইজারল্যান্ড) এবং ডিপ্লোমা অব আমেরিকান বোর্ড অব রিজেনারেটিভ মেডিসিন (ডিএবিআরএম, ইউএসএ)। ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত।
ইউএস-গ্রেড রিজেনারেটিভ প্রযুক্তি, আধুনিক প্রলোথেরাপি এবং কাটাছেঁড়া ছাড়া অস্থিসন্ধির দীর্ঘমেয়াদি ব্যথার চিকিৎসায় বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করছেন ডা. মঞ্জুর এ খোদা। বাত, গেঁটেবাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কোমর ও মেরুদণ্ডের ব্যথার পাশাপাশি লুপাস ও ভাস্কুলাইটিসের মতো অটোইমিউন রোগের আধুনিক ব্যবস্থাপনাতেও তিনি কাজ করছেন।
মনোক্লোনাল অ্যান্টিবডি ও আধুনিক রিজেনারেটিভ চিকিৎসা নিয়ে কাজের মাধ্যমে তরুণ চিকিৎসক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক হিসেবে ডা. মঞ্জুর এ খোদার এই মনোনয়ন বাংলাদেশের চিকিৎসা ও মানবাধিকার অঙ্গনের জন্য একটি প্রশংসনীয় অর্জন। সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সংগঠনটির মানবাধিকার সুরক্ষা ও মানবসেবামূলক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #ডা. মঞ্জুর এ খোদা
- #সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
- #মানবাধিকার
- #রিজেনারেটিভ মেডিসিন
- #রিউমাটোলজি
- #চিকিৎসক
- #পরিচালক
- #বাংলাদেশ
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






