লাইভ
বাংলাদেশ৭৮ দিন আগে

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

প্রকাশ: বিকেল ৪:৪০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। অভ্যন্তরীণ কাজের ফাঁকে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা থাকলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের উচিত এ সুযোগের সদ্ব্যবহার করা। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অনেক সমস্যার সমাধান হতে পারে।

প্রধানমন্ত্রীর ভারত, জাপান কিংবা অন্য কোনো দেশ সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এসব সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

ফটো গ্যালারি

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা
বাংলাদেশ

চাঁদপুরে সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, শেষ আশ্রয় হলো বাড়ির আঙিনা

চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৮৫ বছর বয়সী নুরুল ইসলাম মিয়াজীর মরদেহ গোরস্থানে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েও বিরোধের সমাধান করতে পারেনি। শেষ পর্যন্ত স্বজনরা তাঁকে বাড়ির আঙিনায় দাফন করেন।

৫ দিন আগে

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি
বাংলাদেশ

‘আমি মাদরাসার বিরুদ্ধে নই, লেবাসধারী চরিত্রহীনদের বিরুদ্ধে’: শিশুর বাবা শাহজালাল রুমি

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে মাদরাসাবিরোধী অবস্থানের কথা অস্বীকার করেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর দাবি, মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে উল্টো ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগের মুখে পড়েছেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সিসিটিভি ফুটেজ যাচাইয়ের দাবি জানিয়েছেন রুমি।

৬ দিন আগে

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ
বাংলাদেশ

রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার, শান্ত সাজেক—পর্যটকশূন্য পাহাড়ি জনপদ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষের ঘটনার জেরে ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ির আধাবেলা অবরোধ শনিবার দুপুরে শেষ হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুর্গম এলাকায় যান চলাচল ও সাপ্তাহিক বাজার কার্যক্রম ব্যাহত হয়েছে। সাজেকের পরিস্থিতি শান্ত থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞায় পর্যটনকেন্দ্রটি পর্যটকশূন্য রয়েছে।

৬ দিন আগে

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী
বাংলাদেশ

সৌদি আকাশপথে অনিশ্চয়তা: ঢাকার ১৩৫ ফ্লাইটে বিঘ্ন, বিপাকে ২০,৬৭২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান পরিচালনাগত বিধিনিষেধের প্রভাব আরও বেড়েছে বাংলাদেশের যাত্রীদের ওপর। ঢাকা থেকে সৌদিগামী সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৩৫টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী। গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার পর থেকেই দেশটির বিমান চলাচলে এই সংকট তৈরি হয়েছে।

৮ দিন আগে

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা

অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঘোষিত ব্যবস্থায় ৩৩৮টি সংস্থার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে শূন্য খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

১৫ দিন আগে

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বাংলাদেশ

হুথি হামলার প্রভাবে ৮৯ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে বুধবার পর্যন্ত ৮৯টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটে মোট ১৪ হাজার ৬৫৫ জন যাত্রীর ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।

১৬ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন