সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম
বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বোটটি বিকল হওয়ার পর জরুরি সহায়তার খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশ: ২:৫৪ পিএম
বঙ্গোপসাগরের গভীরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়।
এ সময় বোটটিতে ১২ জন জেলে ছিলেন। ইঞ্জিন বিকল হওয়ার পর বোটটি সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে বোট মালিককে ফোন করে বিষয়টি জানান।
এরপর বোট মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন দুবলা থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফটো গ্যালারি

- #কোস্ট গার্ড
- #জেলে উদ্ধার
- #বঙ্গোপসাগর
- #দুবলার চর
- #ফিশিং বোট
- #ইঞ্জিন বিকল
- #সুন্দরবন
- #সমুদ্র উদ্ধার
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






