লাইভ
বাংলাদেশ৩৭ দিন আগে

অর্থাভাবে তিন দিন আটকে ছিল মরদেহ, শেষযাত্রায় পাশে কায়রা ফাউন্ডেশন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

অ্যাম্বুলেন্স ভাড়া ও প্রয়োজনীয় খরচের অভাবে তিন দিন ধরে সম্পন্ন হচ্ছিল না এক ব্যক্তির ময়নাতদন্ত ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া। খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কায়রা ফাউন্ডেশন।

অর্থাভাবে তিন দিন আটকে ছিল মরদেহ, শেষযাত্রায় পাশে কায়রা ফাউন্ডেশন
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, ভেরিক্সা নিউজ

রোববার, ৯ আগস্ট ২০২৬

অ্যাম্বুলেন্স ভাড়া ও আনুষঙ্গিক খরচের অভাবে তিন দিন ধরে একটি হাসপাতালে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ। স্বজনেরা হাসপাতালে উপস্থিত থাকলেও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হওয়ায় ময়নাতদন্ত ও মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া এগোচ্ছিল না। পরে খবর পেয়ে কায়রা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কায়রা ফাউন্ডেশনের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক প্রত্যয় মাহমুদ তার অভিজ্ঞতার বর্ণনায় এসব তথ্য জানিয়েছেন।

প্রত্যয় মাহমুদ ভাষ্য অনুযায়ী, তিন দিন আগে আত্মহত্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষ হওয়ার পর গাজীপুর থেকে মরদেহ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা প্রয়োজন ছিল। এই খরচ বহনের সামর্থ্য না থাকায় স্বজনেরা ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করতে পারছিলেন না।

তিনি জানান, হাসপাতালে সাত-আটজন আত্মীয়স্বজন উপস্থিত থাকলেও মরদেহটি যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করা যায়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মরদেহে পচন ধরে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

প্রতয় মাহমুদ বলেন, “আমার প্রায় নয় বছরের স্বেচ্ছাসেবী জীবনে এটি ছিল সবচেয়ে মর্মান্তিক ও নাড়া দেওয়ার মতো একটি ঘটনা। মরদেহে পচন ধরার পর আমরা খবর পাই। এরপর নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করি।”

তিনি আরও জানান, ওই ব্যক্তির শেষকৃত্য ও মরদেহ পরিবহনের খরচ বহনের জন্য পুরো এলাকাবাসীর কাছ থেকে মাত্র ১ হাজার ২৭০ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছিল।

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে মানুষের উদাসীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন কায়রা ফাউন্ডেশনের এই প্রতিনিধি। তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পরও অর্থের অভাবে তার মরদেহ যদি এভাবে অবহেলায় পড়ে থাকে, তাহলে সমাজের মানবিকতা নিয়ে প্রশ্ন থেকে যায়।

কায়রা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যু অনিবার্য হলেও একজন মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং তার শেষযাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা করা সমাজের সবার মানবিক দায়িত্ব।

ঘটনার শেষে প্রত্যয় মাহমুদ বলেন, “আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও সম্মানজনক মৃত্যুর ফয়সালা দান করুন। আমিন।”

উল্লেখ্য, ঘটনাটির তথ্য কায়রা ফাউন্ডেশনের প্রতিনিধি ও সাধারণ সম্পাদক প্রত্যয় মাহমুদ প্রত্যক্ষদর্শী বর্ণনার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফটো গ্যালারি

অর্থাভাবে তিন দিন আটকে ছিল মরদেহ, শেষযাত্রায় পাশে কায়রা ফাউন্ডেশন — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১০ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

২ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন