গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম
গণভোটের প্রস্তাব বিএনপি নিজেরা দিলেও ক্ষমতায় যাওয়ার পর দলটির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ভেরিক্সা নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন
গণভোটের প্রস্তাব বিএনপি নিজেরা দিলেও ক্ষমতায় যাওয়ার পর দলটির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার কমিশন না থাকলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। সংসদে বিরোধী দলের দাবি না মানায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে নামতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কূটনীতিকদের সামনে জুলাই হত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, পিলখানা হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও হত্যাকাণ্ডের বিভিন্ন তথ্যচিত্র কূটনীতিকদের সামনে তুলে ধরতেই রাজধানীর মিন্টো রোডে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
ফটো গ্যালারি

- #ভেরিক্সা নিউজ
- #Verixa News
- #ডা. শফিকুর রহমান
- #বাংলাদেশ জামায়াতে ইসলামী
- #বিএনপি
- #গণভোট
- #বিরোধী দল
- #জুলাই গণঅভ্যুত্থান
- #রাষ্ট্রপতি নির্বাচন
- #বাংলাদেশের রাজনীতি
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






