লাইভ
অপরাধ২৭ দিন আগে

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

প্রকাশ: ১০:৩৬ পিএম

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাশিরুল ইসলাম রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বদরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাশিরুল ইসলামের বাড়িতে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা-পুলিশ সেখানে অভিযান চালায়।

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে প্রথমে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, বাশিরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান জানান, বাশিরুল ইসলাম আগে থানা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে ২০২৪ সালে গঠিত নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। বর্তমানে বিএনপিতে তার কোনো পদ নেই বলে দাবি করেন মিজানুর রহমান।

ফটো গ্যালারি

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
অপরাধ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধ, ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খালেদা আক্তার বেভি ও মঞ্জুরুল আলম টিটু। স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

৪ ঘণ্টা আগে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন
অপরাধ
শীর্ষে

রাজধানীতে এক সপ্তাহে অন্তত ১১ মরদেহ উদ্ধার, একদিনেই মিলল আইনজীবীসহ ৩ জন

রাজধানীর লালবাগ, জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারসংলগ্ন এলাকা থেকে এক আইনজীবীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুই ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলের সহায়তা নেওয়া হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮
অপরাধ

মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬
অপরাধ
শীর্ষে

বিজিবি ক্যাম্পে ঢুকে জব্দ ড্রেজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির ৪ নেতাসহ গ্রেপ্তার ৬

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা একটি অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত সদস্যদের হুমকির ঘটনায় বিএনপির চার নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির করা মামলায় তাদের বুধবার আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

৬ দিন আগে

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের
অপরাধ

পরকীয়ার বিরোধে আশুলিয়ায় দম্পতি ও নবজাতক হত্যা, রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের

আশুলিয়ার জামগড়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে দম্পতি ও তাদের নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধ ও পরবর্তী সংঘর্ষের জেরেই নাজমা খাতুন, তার স্বামী আলমগীর কবির এবং তাদের নবজাতকের মৃত্যু ঘটে। গ্রেফতার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে জানিয়েছে পিবিআই।

৬ দিন আগে

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে
অপরাধ

আখাউড়া সীমান্তে ধরা আশুলিয়ার দুই হত্যা মামলার আসামি, যাচ্ছিলেন ভারতে

ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় তার তথ্য যাচাই করে একাধিক হত্যা মামলার বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

৭ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন