লাইভ
বাংলাদেশ২৭ দিন আগে

রেলওয়ের জমিতে থাকা শতবর্ষী বটগাছ কেটে নিলেন আ.লীগ নেতা

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জমিতে থাকা একটি শতবর্ষী বটগাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ করেছে।

রেলওয়ের জমিতে থাকা শতবর্ষী বটগাছ কেটে নিলেন আ.লীগ নেতা
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রকাশ: ৪:৩২ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ের জমিতে থাকা একটি শতবর্ষী বটগাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের বাগানবাড়ি এলাকায় রেলওয়ের লিজ দেওয়া জমিতে স্থাপিত একটি রাইস মিলের ভেতর থেকে গাছটি কাটার অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই ভৈরব থানায় অভিযোগ দায়ের করে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার পর ওই দিন সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ভূমি অফিসে ডাকা হয়।

অভিযোগ অনুযায়ী, সহকারী কমিশনারের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় থাকা অবস্থায় ভৈরব থানার এসআই আসিবুল পুলিশ সদস্যদের নিয়ে কক্ষে প্রবেশ করলে আব্দুল্লাহ আল মামুনসহ তার সঙ্গে থাকা কয়েকজন সেখান থেকে চলে যান।

বুধবার (১৯ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, একসময় বিশাল বটগাছের ছায়ায় ঢাকা বাগানবাড়ি মোড় এখন উন্মুক্ত হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য, গাছটি শুধু এলাকার সৌন্দর্যই বাড়াত না, এটি বহু পাখির আবাসস্থলও ছিল।

তারা জানান, বাগানবাড়ি মোড়ের প্রায় ১৫ থেকে ২০টি দোকান বটগাছটির ছায়ায় ছিল। সকাল-সন্ধ্যায় পাখির কিচিরমিচিরে এলাকা মুখর থাকত এবং প্রখর রোদে পথচারী ও শ্রমজীবী মানুষ গাছটির ছায়ায় আশ্রয় নিতেন।

বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, গাছ কাটার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতা পান।

তার দাবি, আব্দুল্লাহ আল মামুন গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। বিনা অনুমতিতে সরকারি রেলওয়ের জমির গাছ কাটায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সরকারি রেলওয়ে ভূমিতে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষ আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ করেছে।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

ফটো গ্যালারি

রেলওয়ের জমিতে থাকা শতবর্ষী বটগাছ কেটে নিলেন আ.লীগ নেতা — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৩ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন