লাইভ
বাংলাদেশ২০ দিন আগে

শিশু কন্যার সঙ্গে দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সোহেল কাজী

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তারা সড়কে পড়ে গেলে কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি বাস তাদের চাপা দেয়।

শিশু কন্যার সঙ্গে দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সোহেল কাজী
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রকাশ: ৫:৩৯ পিএম

ঝিনাইদহ শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২৫) এবং তার স্বামী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সেনাসদস্য সোহেল কাজী (৩৫)।

সোহেল কাজী চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেলে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকূপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী।

পথে বাইপাস গ্যাসডিপো এলাকায় পৌঁছালে পাশের রাস্তা থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।

দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তুলি ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত হন সেনাসদস্য সোহেল কাজী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল কাজীর মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফটো গ্যালারি

শিশু কন্যার সঙ্গে দুর্ঘটনায় নিহত সেনা সদস্য সোহেল কাজী — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স
বাংলাদেশ

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেলেন, মরদেহ নেওয়ার পথে খালে অ্যাম্বুলেন্স

ভোলার লালমোহনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ার পর আয়েশা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে বোরহানউদ্দিনে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক
বাংলাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও ২ জন আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে আশাদুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করে কালিয়াগঞ্জ থানায় সোপর্দ করেছে বিএসএফ। বিজিবি একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত এখনো জানাতে পারেনি।

২ দিন আগে

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ

পদ্মায় নৌকাডুবি: ভেসে ভারতে ১১ জন, জীবিত উদ্ধার করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট থেকে ১২ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি নৌকা পদ্মা নদীতে ডুবে গেছে। তীব্র স্রোতে ১১ জন ভারতীয় জলসীমায় ভেসে গেলে বিএসএফ তাদের জীবিত উদ্ধার করে। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।

৩ দিন আগে

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ
বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০-১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

সাতক্ষীরার উপকূলীয় সীমান্তের কালিন্দী নদী দিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

৩ দিন আগে

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা
বাংলাদেশ

এক মাসের শিশুকে রেখে ডেঙ্গুতে চলে গেলেন তরুণী মা রাশেদা

চট্টগ্রামের সন্দ্বীপের স্বাস্থ্য সহকারী রাশেদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে মারা গেছেন। এক মাস আগে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। চার বছর বয়সী বড় ছেলে ও এক মাস বয়সী নবজাতককে রেখে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

৪ দিন আগে

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির
বাংলাদেশ

গাজীপুর সাফারি পার্কের চুরি যাওয়া লেমুরের সন্ধান গুজরাতে, ভান্তারায় থাকার তথ্য সিআইডির

গাজীপুর সাফারি পার্ক থেকে ২০২৫ সালে চুরি হওয়া ডোরাকাটা লেজের দুই লেমুর ভারতের গুজরাতের বেসরকারি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারায় পৌঁছেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে প্রাণী দুটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় জেনেটিক তথ্যের ঘাটতি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন