জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম
ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আয়াসের দাবি, ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন।

ভেরিক্সা নিউজ ডেস্ক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশ: ১২:৩৮ পিএম
ময়মনসিংহের ভালুকায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এএনএম আয়াসের অভিযোগ, রোববার দুপুরের দিকে ভালুকার একটি সড়কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।
তিনি দাবি করেন, হামলার একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টাও করা হয়।
রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা জানান, হামলার পর আয়াস বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে ফোনের মাধ্যমে এএনএম আয়াস নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়।
ওসি আরও জানান, রোববার সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে মৌখিক অভিযোগ করেন। পরে তিনি একাই থানা থেকে বেরিয়ে যান।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ, মামলা বা অভিযুক্তদের বক্তব্যের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফটো গ্যালারি

- #এএনএম আয়াস
- #জুলাই যোদ্ধা
- #ভালুকা
- #ময়মনসিংহ
- #রাষ্ট্র সংলাপ ফোরাম
- #অপহরণের অভিযোগ
- #হত্যাচেষ্টার অভিযোগ
- #বাংলাদেশ
- #Verixa News
ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






