লাইভ
রাজনীতি৭১ দিন আগে

হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরি মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বন বিভাগ।

হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরি মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রকাশ: ১১:৪৩ এএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, চুরি ও বিক্রির অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বন বিভাগ।

মঙ্গলবার চুনারুঘাট থানায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জের কর্মকর্তা মোবারক হোসেন ১৯২৭ সালের বন আইনের (২০০০ সালে সংশোধিত) ২৬(১ক)-এর (খ) ও (ঘ) ধারায় ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩৪।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত বিভিন্ন সময়ে সাতছড়ি জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা এবং সেগুলো কেনাবেচা করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে ওই গাছ চুরি ও বিক্রির সঙ্গে ২০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ মিয়াকে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিএনপি নেতা শফিকুল ইসলাম আবুল, চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহলদার, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, চুনারুঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সরকার এবং মিরাশী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ।

সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন এবং চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনায় মামলাটি করা হয়েছে।

তারা আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে গাছ কাটা ও বিক্রির অভিযোগে বন কর্মকর্তা এইচ এম এরশাদ বাদী হয়ে আরও ৪২ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেন।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল কালাম বলেন, গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয় ওয়াইল্ডলাইফকর্মী বিশ্বজিৎ পাল সরকারি পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, তদন্তের সময় কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও খেয়াল রাখা প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফটো গ্যালারি

হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরি মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক
রাজনীতি

‘বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে’: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত সংস্কার না হলে ক্ষমতায় থাকা যে কোনো দল স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। লক্ষ্মীপুরে এক নাগরিক সমাবেশে তিনি বিএনপির ভূমিকা, জুলাই আন্দোলন ও সংবিধান সংস্কার নিয়ে কঠোর সমালোচনা করেন।

১৭ দিন আগে

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
রাজনীতি

পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদলের দুই নেতার নাম, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার নাম সামনে এনেছে এনসিপি। জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মারুফ তালহার দাবি, হামলায় সংগ্রাম হোসেন ও রাফিদ শরিফ পাপন নেতৃত্ব দেন। একই সঙ্গে কুমারখালী থানায় মামলা করতে গিয়ে পুলিশের অসহযোগিতার মুখে পড়ার অভিযোগও করেছেন তিনি।

২৪ দিন আগে

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
রাজনীতি

আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দেখিয়ে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কারাবন্দী এক নেতাকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় এক যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁতি দলের দুই নেতার পদও স্থগিত করা হয়েছে।

২৪ দিন আগে

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬
রাজনীতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার পর ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই ঘটনায় আরও ছয় নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ দিন আগে

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ
রাজনীতি

রাড্ডা-কাণ্ডের পর এমপি মিষ্টিকে দল ও সংসদ ছাড়ার নির্দেশ

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল ও সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা লিখিতভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তাকে ঘিরে দলের ভেতরে আলোচনা চলছিল।

২৯ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গুলশান মিছিল, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৭৯
রাজনীতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের গুলশান মিছিল, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৭৯

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির দাবি, ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় মিছিল থেকে স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

৩৪ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন