হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকালে সংঘর্ষের পর পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভেরিক্সা নিউজ ডেস্ক | ১৬ আগস্ট ২০২৬,
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের শাহ আলম ও সজু মিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে শাহ আলম ও সজু মিয়ার পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের তথ্যমতে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ফটো গ্যালারি

ভেরিক্সা নিউজ ফলো করুন
সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।
ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।






