
ডেমরার সারুলিয়ায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট
রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম বক্সনগর নিঝূমবাগে একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট একটি নিষ্ক্রিয় করেছে এবং অপরটি নিষ্ক্রিয় করার কাজ চলছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
২৯ দিন আগে
