লাইভ
স্বাস্থ্য২৬ দিন আগে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু এবং ২৬ হাজার ২৭২ জন আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

প্রকাশ: ৮:১৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ১৩৩ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন নারী ও ৩২ জন পুরুষ।

একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফটো গ্যালারি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

দেশে একদিনে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৯৬
স্বাস্থ্য

দেশে একদিনে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৯৬

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে।

১৭ দিন আগে

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন, যাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।

২০ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন