লাইভ
শিক্ষা৩৬ দিন আগে

৯ বোর্ডে পাসের হার বেশি বিজ্ঞান বিভাগে, কম মানবিকে

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:২৮ পিএম

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি এবং মানবিক বিভাগে সবচেয়ে কম। সব বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

৯ বোর্ডে পাসের হার বেশি বিজ্ঞান বিভাগে, কম মানবিকে
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছেন। অন্যদিকে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, বিজ্ঞান বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৩৯ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৭০ শতাংশ।

মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার মাত্র ৪১ দশমিক ১৪ শতাংশ। একই বিভাগে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৩৮ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ দশমিক ৯৮ শতাংশ ছাত্র এবং ৬৯ দশমিক ৯২ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

সব বিভাগ মিলিয়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। এর বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ। ফলাফলের তথ্য অনুযায়ী, প্রতিটি বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার জন্য ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করে।

ফটো গ্যালারি

৯ বোর্ডে পাসের হার বেশি বিজ্ঞান বিভাগে, কম মানবিকে — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

কুমিল্লা বোর্ডের ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
শিক্ষা

কুমিল্লা বোর্ডের ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা শিক্ষা বোর্ডের এবারের এসএসসি পরীক্ষায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বোর্ডের সার্বিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের রেকর্ড নেই।

৩৬ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন