লাইভ
খেলাধুলা৯ দিন আগে

প্রিমিয়ার লিগ লন্ডন ডার্বিতে রাতে মুখোমুখি আর্সেনাল-চেলসি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

ইপিএল নতুন মৌসুমে আজ আর্সেনাল-চেলসির বড় ম্যাচ। আর্সেনাল লিগে জয়ের ধারায়, চেলসি অতীত রেকর্ডে অসফল। দু'দলের কৌশলগত লড়াইয়ে কৌতূহল রয়েছে। ম্যানইউ-এভারটন ম্যাচও রয়েছে।

প্রিমিয়ার লিগ  লন্ডন ডার্বিতে রাতে মুখোমুখি আর্সেনাল-চেলসি
শেয়ার করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুমে প্রথম বড় ম্যাচ আজ। সুপার সানডের এই বিগ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি। শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

গেল আসরে দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল তারা। টানা দুই জয়ে লিগের শুরুটাও তারা করেছে দারুণ।

অন্যদিকে, আর্সেনালের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড অবশ্য চেলসিকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। গানারদের বিপক্ষে প্রিমিয়ার লিগে শেষ নয়টি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। আর ২০২১ সালের পর থেকে এমিরেটস স্টেডিয়ামে জয়ের মুখ দেখেনি দলটি।

ম্যাচটিতে বাড়তি রোমাঞ্চ যোগ করছে দুই দলের সামর্থ্য ও কৌশলগত লড়াই। চেলসির জার্সিতে কোল পালমার দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রিমিয়ার লিগে ব্লুদের হয়ে নিজের ৫০তম গোলের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন এ ইংলিশ তারকা।

অন্যদিকে, মিকেল আর্তেতার আর্সেনাল রক্ষণভাগে উইলিয়াম সালিবার দীর্ঘমেয়াদি অনুপস্থিতি সত্ত্বেও ক্লিন শিট বজায় রাখার দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছে। বিশেষ করে, গানারদের সাম্প্রতিক লন্ডন ডার্বির দুর্দান্ত পরিসংখ্যান তাদের বাড়তি মানসিক শক্তি জোগাবে। কেননা শেষ ১৬টি প্রিমিয়ার লীগ ডার্বিতে অপরাজিত রয়েছে তারা।

এর আগে, লিগের অন্য ম্যাচে সন্ধ্যা ৭টায় এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফটো গ্যালারি

প্রিমিয়ার লিগ  লন্ডন ডার্বিতে রাতে মুখোমুখি আর্সেনাল-চেলসি — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

রায়োকে উড়িয়ে লা লিগায় বার্সার টানা ৩য় জয়
খেলাধুলা

রায়োকে উড়িয়ে লা লিগায় বার্সার টানা ৩য় জয়

বার্সেলোনা লা লিগায় রায়ো ভায়াকানোকে ৫-২ গোলে পরাজিত করেছে। রাফিনিয়া ও লামিন ইয়ামাল জোড়া গোল করে দলকে টানা তৃতীয় জয় এনে দিয়েছে, ৯ পয়েন্টে শীর্ষে রয়েছে।

১৪ দিন আগে

দুই হাতেই স্পিনের চমক বিজয় যাদবের, লক্ষ্য আইপিএল
খেলাধুলা

দুই হাতেই স্পিনের চমক বিজয় যাদবের, লক্ষ্য আইপিএল

উত্তর প্রদেশের বিজয় যাদব কঠোর পরিশ্রমে বিরল দক্ষতা অর্জন করে ডান ও বাঁ হাতি স্পিন বোলিং করতে সক্ষম হন। গোরক্ষপুরের এই তরুণ অলরাউন্ডার ইউপি টি-টোয়েন্টি লিগে খেলে আইপিএলে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কঠোর অনুশীলন করছেন।

১৪ দিন আগে

অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডারে ব্যাটিং এখন সবচেয়ে কঠিন: স্মিথ
খেলাধুলা

অস্ট্রেলিয়ার হয়ে টপ অর্ডারে ব্যাটিং এখন সবচেয়ে কঠিন: স্মিথ

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ব্যাটিংকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় বলে মন্তব্য করেছেন স্টিভ স্মিথ।

৩২ দিন আগে

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)
খেলাধুলা

টিভিতে আজকের খেলা (১০ আগস্ট)

আজ ১০ আগস্ট টিভিতে থাকছে দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার ম্যাচ, সময়সূচি ও সম্প্রচার চ্যানেল সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের আপডেটে। কোন ম্যাচ কখন, কোথায় এবং কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে—সব তথ্য একসঙ্গে পেতে আমাদের সঙ্গেই থাকুন।

৩৬ দিন আগে

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব
খেলাধুলা

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে রয়টার্সকে জানিয়েছেন সাকিব আল হাসান।

৩৮ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন