লাইভ
প্রযুক্তি৩ ঘণ্টা আগে

বাংলাদেশের কত জেলা ঘুরেছেন? এক ক্লিকেই বানান নিজের ভ্রমণ ম্যাপ

ভেরিক্সা নিউজভেরিক্সা নিউজ, সম্পাদকীয় ডেস্কপ্রতিবেদকের বৃত্তান্ত দেখুন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কতটি জেলা আপনি ঘুরে দেখেছেন, সেটি এখন সহজেই ডিজিটাল ম্যাপে তুলে ধরা যাচ্ছে। ‘আনসিন বাংলাদেশ’ প্ল্যাটফর্মে ঘুরে আসা জেলা নির্বাচন করে নিজের নাম, ছবি ও পছন্দের থিম যোগ করে তৈরি করা যায় ব্যক্তিগত ভ্রমণ ম্যাপ। পরে সেটি PNG, JPG বা PDF আকারে সংরক্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যায়।

বাংলাদেশের কত জেলা ঘুরেছেন? এক ক্লিকেই বানান নিজের ভ্রমণ ম্যাপ
ছবি: আনসিনবাংলাদেশ ওয়েবসাইট থেকে নেওয়া
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ অনলাইন ডেস্ক

সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কতটি জেলা আপনি ঘুরে দেখেছেন—এ হিসাব এখন আর খাতা-কলমে রাখার প্রয়োজন নেই। ‘আনসিন বাংলাদেশ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে কয়েকটি ক্লিকেই নিজের ভ্রমণ ম্যাপ তৈরি করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে রঙিন এই ভ্রমণ ম্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই নিজেদের ঘুরে আসা জেলার হিসাব মিলিয়ে তৈরি করা ম্যাপ ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছেন।

আনসিন বাংলাদেশের ওয়েবসাইটে ঢোকার পর আট বিভাগের ৬৪ জেলার মধ্যে যেসব জেলা ঘুরে দেখা হয়েছে, সেগুলো নির্বাচন করতে হয়। চাইলে তালিকা থেকে কিংবা সরাসরি মানচিত্রে ক্লিক করেও জেলা চিহ্নিত করা যায়।

জেলা নির্বাচন শেষ হলে ব্যবহারকারী মোট কতটি জেলা ভ্রমণ করেছেন, সেটিও অনুপাতে দেখা যায়। যেমন—১০টি জেলা ঘোরা হলে দেখাবে ১০/৬৪।

সব জেলা একসঙ্গে চিহ্নিত করার জন্য রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার নতুন করে শুরু করতে চাইলে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যায়।

শুধু জেলার হিসাব নয়, তৈরি করা ম্যাপ নিজের মতো করেও সাজানো যায়। প্ল্যাটফর্মটিতে পাঁচ ধরনের রঙের থিম রয়েছে। ব্যবহারকারী নিজের নাম ও ছবি যোগ করতে পারেন। নাম না দিলে ডিফল্টভাবে ‘আমার বাংলাদেশ’ লেখা দেখা যায়।

ম্যাপ তৈরি হয়ে গেলে PNG, JPG অথবা PDF ফরম্যাটে সংরক্ষণ করা যায়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিংবা প্রিন্ট করে রাখাও সহজ।

একই প্ল্যাটফর্মে বিশ্ব ভ্রমণের হিসাব রাখার জন্য ‘বিশ্ব ভ্রমণ ম্যাপ’ তৈরির সুবিধাও রয়েছে।

আনসিন বাংলাদেশে শুধু ভ্রমণ ম্যাপ নয়, ট্রিপ পরিকল্পনার সুবিধাও দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলার প্রায় ২৪০টির বেশি দর্শনীয় স্থান, যাতায়াতের মাধ্যম, থাকা-খাওয়ার সম্ভাব্য খরচ এবং দুর্গম এলাকায় ভ্রমণসংক্রান্ত সরকারি নির্দেশনার তথ্যও রয়েছে।

ব্যবহারকারী নিজের সময়, বাজেট ও ভ্রমণসঙ্গীর সংখ্যা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। সফর শেষে শুরুর জায়গায় ফিরে আসবেন কি না, সেই অপশনও রাখা হয়েছে। পরিকল্পনা তৈরি হয়ে গেলে সেটি প্রিন্ট বা PDF আকারে সংরক্ষণ করা যায়।

ভ্রমণের পাশাপাশি বাংলাদেশের ভূগোল ও ঐতিহ্য সম্পর্কে ধারণা বাড়াতে সাইটটিতে কুইজ ও ম্যাপ পাজলও রয়েছে।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তা ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসাব রাখার প্রয়োজন থেকেই তিনি এই ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বলে জানিয়েছেন।

ভ্রমণ ম্যাপ তৈরি করতে ভিজিট করুন:

বাংলাদেশের কত জেলা ঘুরেছেন? এক ক্লিকেই বানান নিজের ভ্রমণ ম্যাপ
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

এআই কি নিজেই প্রযুক্তি আবিষ্কার করবে
প্রযুক্তি

এআই কি নিজেই প্রযুক্তি আবিষ্কার করবে

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লেখা, ছবি, ভিডিও ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির পাশাপাশি বিজ্ঞান গবেষণায়ও গুরুত্বপূর্ণ সহকারী হয়ে উঠছে। প্রোটিনের গঠন পূর্বাভাস থেকে নতুন ওষুধ, ব্যাটারি ও অ্যালগরিদম উদ্ভাবনের গবেষণায় এআই ব্যবহৃত হচ্ছে। তবে এখনো এটি সম্পূর্ণ স্বাধীন বিজ্ঞানী নয়।

৪৯ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন