লাইভ
চাকরি২৮ দিন আগে

দাঈ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আছে থাকা-খাওয়ার ব্যবস্থা

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন সাতজন দাঈ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতনের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ পাবেন।

দাঈ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আছে থাকা-খাওয়ার ব্যবস্থা
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ডেস্ক

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

প্রকাশ: ১০:১৬ এএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠানটি দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দিতে সাতজন উদ্যমী ও নিষ্ঠাবান দাঈ নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম: দাঈ

পদসংখ্যা: ০৭ জন

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: মাসিক ১৮,০০০-২৫,০০০ টাকা

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:

১. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল অথবা মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ সম্পন্ন হতে হবে এবং ইসলামী জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা থাকতে হবে।

২. এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান এবং সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৩. দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা থাকতে হবে।

৪. যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে।

৫. বাস্তবভিত্তিক দাওয়াহ কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে।

৬. দেশের যেকোনো প্রান্তে মাঠপর্যায়ে ঘুরে এবং আবাসিকভাবে অবস্থান করে কাজ করার পূর্ণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য সুবিধা:

নির্বাচিত প্রার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া বছরে দুটি ঈদ বোনাস এবং প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে

ফটো গ্যালারি

দাঈ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আছে থাকা-খাওয়ার ব্যবস্থা — 1
শেয়ার করুন

ভেরিক্সা নিউজ ফলো করুন

সবার আগে খবর পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।

ফেসবুক পেজের সর্বশেষ পোস্ট — স্ক্রল করে দেখুন। নতুন পোস্ট দিলে এখানে নিজে থেকেই আসবে।

সম্পর্কিত খবর

চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
চাকরি

চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

অফিসার ক্যাডেট ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

৩৫ দিন আগে

ভেরিক্সা নিউজ
এই মুহূর্তে ০ জন